নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে পঞ্চগড়ের বোদা উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করা হয়েছে।মিছিলের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার বিকালে ছড়িয়ে পড়েছে। এর আগে মঙ্গলবার সকালে বোদা উপজেলার পঞ্চগড়-বোদা মহাসড়কের ধকরাহাট সুবহানাকা পাম্প এলাকায় এ মিছিল করা হয়েছে বলে জানা গেছে।এদিন অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে বোদা থানা পুলিশ।এনিয়ে একটি মামলাও হয়েছে থানায়।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে এ মিছিল করে নেতাকর্মীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইটি ভিডিও ফুটেজ দেখা যায়, একটিতে ৪৮ সেকেন্ড আরেকটিতে ৩৮ সেকেন্ড। ভিডিওর ওই ব্যানারে লিখা রয়েছে পঞ্চগড়ের গর্ব ও দল মত নির্বিশেষে বোদা উপজেলার সকল মানুষের আপনজন। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা রায় মানি না, মানবো না ।
মিছিলের ভিডিও ফুটেজে দেখা যায়, ১৫-২০ জন নেতাকর্মী একটি মিছিল করেন। মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, নেতা মোদের শেখ মুজিব,শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘সাদ্দাম ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই,এ মিথ্যা রায় মানি না, মানবো না, স্লোগান দেয়া হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন,আজকে দুপুরে আল আমিন নামের একজন এবং মিছিলের দিনেই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন:







