পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে যমুনার পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নির্দেশনায় এবং সিরাজগঞ্জ শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রায়হান শেখের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি ইমরান হোসেন শেখ, ইসলামিয়া কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মো. সৈনিক শেখ, ঢাকা মহানগর উত্তর ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সহসাংগঠনিক সম্পাদক সালমান সিয়াম এবং সিরাজগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
এ ছাড়া ছাত্রদল, যুবদলসহ বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যায়ও এগিয়ে আসতে হবে।
পরে যমুনার পাড়ের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন নেতাকর্মীরা।
আরও পড়ুন:



.jpg)



