বৃহস্পতিবার

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান বাঁশখালীতে বাড়ছে ডেঙ্গু, দেড় মাসে তিন শতাধিক চিকিৎসা রেকর্ড হিন্দু যুবকের প্রেমের টানে টাংগাইলের মুসলিম তরুণী ভোলায় বাড়িতে একা পেয়ে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা! এক সপ্তাহেও গ্রেপ্তার নেই, আতঙ্কে পরিবার বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে নদীতে ফেলেন জিয়াউল আহসান রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ২৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা গুলশান-ধানমণ্ডি-নিকেতন লেক রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের ছয় সদস্য গ্রেপ্তার: তিন মোটরসাইকেল উদ্ধার

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ২৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা

রাকিবুল ইসলাম,লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩২

শেয়ার

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ২৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা
ছবি: বাংলা এডিশন

লক্ষ্মীপুরের রায়পুরে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পাওয়া ১৭২ জনসহ মোট ২৩২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাউছার।

অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬০ জন শিক্ষার্থী এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জনকারী ১৭২ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।

এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীদের এ অর্জন পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পুরো উপজেলার জন্য গর্বের। তাদের এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।