বৃহস্পতিবার

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২ আশ্বিন, ১৪৩৩

শেরপুর বার্ড ক্লাব ও শাইনের উদ্যোগে বৃক্ষরোপণ

‎জান্নাতুল বাকী,শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০০

শেয়ার

শেরপুর বার্ড ক্লাব ও শাইনের উদ্যোগে বৃক্ষরোপণ
ছবি: বাংলা এডিশন

শেরপুর বার্ড ক্লাব ও প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি এবং প্রকৃতি ও পাখির সুরক্ষায় সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়েছে।

‎বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর এবং স্মল-ক্যাপ ট্যুরস অ্যান্ড ট্রাভেল-এর সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে বট, কদম, চালতা, আমলকি, গাব, আমড়া, ডেউয়াসহ বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

‎এ সময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আবদুল্লাহ আল আমিন, বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুণা দাস কারুয়া, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎বৃক্ষরোপণ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পাখির সুরক্ষায় সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

‎শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও শাইন-এর নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনি বলেন, “প্রতিবছর আমাদের সংগঠনের পক্ষ থেকে পাখি ও পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা শিক্ষাপ্রতিষ্ঠান, ঈদগাহ, রাস্তাসহ বিভিন্ন খোলা জায়গায় লাগানো হয়। এছাড়াও শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে চারা বিতরণ করা হয়। এ বছর প্রায় পাঁচ হাজার চারা রোপণ ও বিতরণ করা হবে।”