বৃহস্পতিবার

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২ আশ্বিন, ১৪৩৩

টঙ্গীতে চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার দুই

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০৪

শেয়ার

টঙ্গীতে চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার দুই
ছবি: বাংলা এডিশন

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় ৫১ নং ওয়ার্ড ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি রাতুল সিকদার অমি ও তার সহযোগী রাজু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে টঙ্গীর সাতাইশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

গ্রেপ্তার রাতুল সিকদার অমি সাতাইশ এলাকার রেজা সিকদারের ছেলে। তিনি ৫১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন। অপর আসামি রাজু শেখ একই এলাকার খরতৈল গ্রামের মৃত শহিদ শেখের ছেলে।

জানা যায় ,কয়েক মাস আগে সড়কের একটি উন্নয়নকাজকে কেন্দ্র করে এক ঠিকাদারের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি করার অভিযোগ ওঠে রাতুলের বিরুদ্ধে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগও রয়েছে। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়।

পুলিশ জানায়, মামলাটি তদন্তের পর অভিযোগের ভিত্তিতে রাতুল ও রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রাতুল সিকদার অমিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের করা চাঁদাবাজির মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।