শুক্রবার

২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

পঞ্চগড়ে নারীর সাথে অনৈতিক কাজের অভিযোগে ইমাম আটক

মো.সম্রাট হোসাইন,পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১২

শেয়ার

পঞ্চগড়ে নারীর সাথে অনৈতিক কাজের অভিযোগে ইমাম আটক
ছবি: বাংলা এডিশন

পঞ্চগড়ে নারীর সাথে অনৈতিক কাজের অভিযোগে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে উত্তেজিত জনতা।মঙ্গলবার রাতে শহরের সুগার মিলের কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। বুধবার বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ মোকলেছুর রহমান বলেন,জিজ্ঞেসাবাদ করার পর

অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

জানা যায়, আটককৃত ব্যক্তি পঞ্চগড় সুগার মিল জামে মসজিদের খতিব শহিদুল ইসলাম।তার স্ত্রী সন্তান ঠাকুরগাঁওয়ে বসবাস করেন। অভিযুক্ত নারী শাহিনুর আক্তার। তার বাড়ি পঞ্চগড় জেলা শহরের ডোকরোপাড়া এলাকায়। তিনি ঐ এলাকার আব্দুস সাত্তারের মেয়ে।

স্থানীয়রা জানান,শাহিনুর আক্তার গতকাল বিকেলে ঢাকা থেকে খতিব শহিদুলের মিলের কোয়ার্টারে আশ্রয় নেন। পরে রাতের বেলায় মেয়েটি খাবার কেনার জন্য সুগারমিল বাজারে যায়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে মেয়েটিকে নিয়ে সমালোচনা সৃষ্টি হয়।ইমামের সাথে অনৈতিক কাজের গুঞ্জন ছড়িয়ে পড়লে খতিবের বাসায় স্থানীয় সচেতন যুবকরা বাসার ভেতরে ঢুকে। এ সময় বিশৃঙ্খলা তৈরি হলে থানা পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে শহিদুল ও শাহিনুর আক্তারকে আটক করে থানায় নেয়।

শাহীনুর আক্তারের খালাতো বোন ইসমতারা বলেন,সে হিন্দু ছেলে বিয়ে করায় তার সাথে পরিবারের এক বছর ধরে কোন যোগাযোগ নাই।গতকাল ঢাকা থেকে ডা.আবেদা হাফিজ কলেজে কাগজ তুলতে আসে।কলেজ বন্ধ থাকায় সে তার পরিচিত নানা শহিদুলের কোয়ার্টারে আশ্রয় নেয়।

পঞ্চগড় সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে, নারীসহ ইমাম শহিদুল কে থানা হেফাজতে নেয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।