বৃহস্পতিবার

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২ আশ্বিন, ১৪৩৩

সাজেকে শান্তিলাল চাকমা হত্যা মামলা : ছেলের ও ভাতিজার মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৪

শেয়ার

সাজেকে শান্তিলাল চাকমা হত্যা মামলা : ছেলের ও ভাতিজার মৃত্যুদণ্ড
ছবি: বাংলা এডিশন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে শান্তিলাল চাকমা হত্যা মামলায় তাঁর ভাতিজা আলোময় চাকমা ও ছেলে সোহেল চাকমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার রাঙামাটির জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে দুই আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট রাতে শান্তিলাল চাকমাকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

রায় ঘোষণার সময় সোহেল চাকমা আদালতে উপস্থিত ছিলেন। তবে প্রধান আসামি আলোময় চাকমা পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।

রায়ের বিরুদ্ধে আইন অনুযায়ী উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে।