শুক্রবার

২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

মহেশপুরে পেঁয়াজ ক্ষেতে নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার এক

ইসমাইল খান ইয়ানবী,মহেশপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪১

শেয়ার

মহেশপুরে পেঁয়াজ ক্ষেতে নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার এক
ছবি: বাংলা এডিশন

​ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আনিছুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহেশপুর উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের করিঞ্চা খামার এলাকায় একটি পেঁয়াজখেতের পাশে কুঁড়েঘরের মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটে।

​এ ঘটনায় ভিকটিমের ভাই স্বপন কর্মকার বাদী হয়ে আজ বুধবার মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (২০০০, সংশোধনী/০৩-এর ৯/১ ধারায়) একটি মামলা করেন। মামলা করার পরপরই মহেশপুর থানা-পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারনামীয় প্রধান আসামি আনিছুর রহমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আনিছুর রহমান মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামের মৃত সোনাই মণ্ডলের ছেলে।

​মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজাদ রহমান ঘটনা ও আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।