মঙ্গলবার

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩১ ভাদ্র, ১৪৩৩

কেরানীগঞ্জে কিশোর গ্যাং সদস্য ফরহাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২১

আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২২

শেয়ার

কেরানীগঞ্জে কিশোর গ্যাং সদস্য ফরহাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের ওয়াশপুরের আরশীনগর এলাকায় মঙ্গলবার দুপুর সোয়া ৩টার দিকে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হন ফরহাদ।

স্থানীয় সূত্রের দাবি, রায়েরবাজার থেকে আরশীনগরের একটি সেলুনে চুল কাটাতে গেলে ফরহাদকে ঘিরে ধরে কয়েকজন যুবক। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করা হয় তাকে।

আহত অবস্থায় ফরহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফরহাদ ভোলার দুলারহাট থানার মো. বাবুল হোসেনের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপের’ সঙ্গে যুক্ত ছিলেন।

হামলায় সাব্বির ওরফে কালা সাব্বির, আরমান, সোহেল ও কালু নেতৃত্ব দিয়েছেন—এমন অভিযোগ রয়েছে স্থানীয়দের। তবে হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার বিষয়টি এখনো পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।



আরও পড়ুন: