যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম আহ্বায়ক ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুল ইসলামকে (৫১) আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে আটটার দিকে বাগআঁচড়া উত্তরপাড়ায় তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আসাদুল ইসলাম বাগআঁচড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত কাওসার আলী বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, শার্শা থানার মামলা নম্বর-৩১, তারিখ ২৩ অক্টোবর ২০২৪-এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আসাদুল ইসলামকে আটক করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৩৮৫, ৩৮৬, ৫০৬, ১১৪ ও ১০৯ ধারায় অভিযোগ রয়েছে। শার্শা থানার এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, আটক যে আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে শার্শা থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন:




.jpg)


