রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে শান্তিলাল চাকমা হত্যা মামলায় তাঁর ছেলে সোহেল চাকমা ও ভাতিজা আলোময় চাকমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাঙামাটির জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট রাতে শান্তিলাল চাকমাকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন।
রায় ঘোষণার সময় সোহেল চাকমা আদালতে উপস্থিত ছিলেন। তবে আলোময় চাকমা পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।
রায়ের বিরুদ্ধে আইন অনুযায়ী উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে।
আরও পড়ুন:




.jpg)


