চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চুয়াডাঙ্গা পৌর শাখার সাবেক সেক্রেটারি নাইম পারভেজ সজল গ্রেপ্তার হয়েছে।
সদর থানার এসআই অনুজ কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা সদর থানার এফআইআর নং-১, জিআর নং-২০৩, তারিখ-৩ অক্টোবর ২০২৪ এর মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ নাইম পারভেজ সজল (৩৯)-কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নাইম পারভেজ সজল চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারি হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার আরামপাড়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ জানায়, নাইম পারভেজ সজলকে ১৫ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে বারোটায় চুয়াডাঙ্গার আরামপাড়া রেলস্টেশনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকেও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







