মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পরে রিফাত গাজী নামের এক হেলপার নিহত হয়েছেন। নিহত রিফাত বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠি গ্রামের মৃত লালচাঁন গাজীর ছেলে। দূর্ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে গৌরনদী-হোসনাবাদ সড়কের নলচিড়া ইউনিয়নের পূর্ব গরঙ্গল এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে হেলপাড় রিফাত গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, খবরপেয়ে রাতে সন্ধ্যায় হাপসাতাল থেকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ট্রলিটি কিভাবে খাদে উল্টে পরেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।
আরও পড়ুন:







