বাগেরহাট জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবা নিয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য মোঃ আসাদুজ্জামান।
মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদারসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







