মঙ্গলবার

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩০ ভাদ্র, ১৪৩৩

রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ

রাকিবুল ইসলাম (লক্ষ্মীপুর প্রতিনিধি)

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২২

শেয়ার

রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ
ছবি: বাংলা এডিশন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে তিনটি সারের দোকান ও এক আওয়ামী লীগ নেতার গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা কৃষি বিভাগ। অভিযানে প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দক্ষিণ চরবংশী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও রানিং ইউপি সদস্য ফারুক শেখের গোডাউনসহ তিনটি সারের দোকানে তল্লাশি চালানো হয়।

এ সময় গোডাউন ও দোকানগুলোতে মজুত করা বিভিন্ন ধরনের সার যাচাই-বাছাই করা হয়। পরে নিয়মবহির্ভূতভাবে মজুত করা প্রায় ৬০ বস্তা সার জব্দ করে প্রশাসন।

উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলাম বলেন, অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগের ভিত্তিতে তিনটি দোকান ও একটি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে। বিষয়টি যাচাই করে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।