মঙ্গলবার

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩০ ভাদ্র, ১৪৩৩

টঙ্গীতে পুলিশকে পাথর নিক্ষেপ করে আসামি ছিনতাই, গ্রেপ্তার পাঁচ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২১:১৬

শেয়ার

টঙ্গীতে পুলিশকে পাথর নিক্ষেপ করে আসামি ছিনতাই, গ্রেপ্তার পাঁচ
ছবি: বাংলা এডিশন

গাজীপুরের টঙ্গীতে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ সময় কনস্টেবল মাসুদ আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাতে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোজাম্মেল (৩০), আশরাফুল (২৪), নাইম মিয়া (২৮), সোহাগ (৩০) ও আদর (২১)।

পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে কেরানীরটেক মাদকবস্তি এলাকা থেকে রাহুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে আসার সময় একদল ব্যক্তি পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে। একপর্যায়ে হামলাকারীরা রাহুলকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। তবে পলাতক রাহুলকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক আসামিসহ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।