শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ আটক

‎জান্নাতুল বাকী,শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪০

শেয়ার

শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ আটক
ছবি: বাংলা এডিশন

‎চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ আটক করেছে ময়মনসিংহ ব্যাটা লিয়ন (৩৯ বিজিবি)।

‎বিজিবি সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ৩৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া সেগুন বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

‎জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৯ হাজার ৫০০ টাকা।

‎৩৯ বিজিবি জানিয়েছে, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ব্যাটালিয়নের সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছেন।

‎সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।