সোমবার

১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩০ ভাদ্র, ১৪৩৩

মহেশপুরে ২০ বোতল কোডিন সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

ইসমাইল খান ইয়ানবী,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০০

শেয়ার

মহেশপুরে ২০ বোতল কোডিন সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল অবৈধ কোডিন সিরাপসহ মোঃ রেজাউল করিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার মহেশপুর থানাধীন নাটিমা এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ বোতল (২ হাজার মিলিলিটার) অবৈধ ‘WINCEREX’ কফ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রেজাউল করিম মহেশপুর উপজেলার ইদ্রাকপুর হাট মান্দারতলা গ্রামের মৃত রফি উদ্দিনের ছেলে। পুলিশের দাবি, তিনি চিহ্নিত মাদক কারবারি।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।