বিপ্লবী ছাত্র মৈত্রীর ১৭তম জাতীয় কাউন্সিল উপলক্ষে সরকারি তিতুমীর কলেজ শাখার উদ্যোগে শিক্ষা, কর্মসংস্থান ও সার্বভৌমত্বের দাবি সংবলিত শান্তিপূর্ণ দেয়াল লিখন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা-কর্মীকে হেনস্তা করার অভিযোগ উঠেছে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রমৈত্রী।
রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে শামসুন নাহার হল, হাকিম চত্বর ও স্বোপার্জিত স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এসে সমবেত হয়। মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ইসরাত জাহান ইমুর সঞ্চালনায় এবং ঢাকা মহানগর শাখার সভাপতি তৈয়ব ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সরকারি তিতুমীর কলেজ শাখার সদস্য সালমান শেখ ও তানহা জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সামি আব্দুল্লাহ্। সমাবেশে সুষ্ঠু তদন্ত, দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর নিরাপদ ও স্বাধীন রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
ছাত্রমৈত্রীর দাবি, বিকালে বিপ্লবী ছাত্র মৈত্রীর ১৭তম জাতীয় কাউন্সিল উপলক্ষে সরকারি তিতুমীর কলেজে দেয়াললিখন এবং প্রচারণা কর্মসূচি করার সময় বিপ্লবী ছাত্র মৈত্রী, তিতুমীর কলেজের নেতা-কর্মীদের ওপর ছাত্রদল হামলা চালায়, নারী সদস্যকে যৌন হয়রানি ও স্লাটশেম করে এবং দেয়াললিখন মুছে দেয়।
সংগঠনটির দাবি, সরকারি তিতুমীর কলেজ শাখার সদস্য সচিব সেলিম রেজা এবং আক্কাছুর রহমান আঁখি হল শাখার সভাপতি মো. মাইন উদ্দিন তোহা আকন্দ। হামলায় বিপ্লবী ছাত্র মৈত্রী, সরকারি তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক সোহাগ প্রামানিক আহত হন। একই ঘটনায় সংগঠনের সদস্য তানহা জামানকে যৌন হেনস্তা করা হয় এবং হুমকি দেওয়া হয়।
যদিও এই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ছাত্রদল নেতা-কর্মীদের কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।তিতুমীর কলেজে ছাত্র মৈত্রীর নেতাকর্মীদের হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে; প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
আরিফ জাওয়াদ, ঢাবি প্রতিনিধি
বিপ্লবী ছাত্র মৈত্রীর ১৭তম জাতীয় কাউন্সিল উপলক্ষে সরকারি তিতুমীর কলেজ শাখার উদ্যোগে শিক্ষা, কর্মসংস্থান ও সার্বভৌমত্বের দাবি সংবলিত শান্তিপূর্ণ দেয়াল লিখন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা-কর্মীকে হেনস্তা করার অভিযোগ উঠেছে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রমৈত্রী।
রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে শামসুন নাহার হল, হাকিম চত্বর ও স্বোপার্জিত স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এসে সমবেত হয়। মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ইসরাত জাহান ইমুর সঞ্চালনায় এবং ঢাকা মহানগর শাখার সভাপতি তৈয়ব ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সরকারি তিতুমীর কলেজ শাখার সদস্য সালমান শেখ ও তানহা জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সামি আব্দুল্লাহ্। সমাবেশে সুষ্ঠু তদন্ত, দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর নিরাপদ ও স্বাধীন রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
ছাত্রমৈত্রীর দাবি, বিকালে বিপ্লবী ছাত্র মৈত্রীর ১৭তম জাতীয় কাউন্সিল উপলক্ষে সরকারি তিতুমীর কলেজে দেয়াললিখন এবং প্রচারণা কর্মসূচি করার সময় বিপ্লবী ছাত্র মৈত্রী, তিতুমীর কলেজের নেতা-কর্মীদের ওপর ছাত্রদল হামলা চালায়, নারী সদস্যকে যৌন হয়রানি ও স্লাটশেম করে এবং দেয়াললিখন মুছে দেয়।
সংগঠনটির দাবি, সরকারি তিতুমীর কলেজ শাখার সদস্য সচিব সেলিম রেজা এবং আক্কাছুর রহমান আঁখি হল শাখার সভাপতি মো. মাইন উদ্দিন তোহা আকন্দ। হামলায় বিপ্লবী ছাত্র মৈত্রী, সরকারি তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক সোহাগ প্রামানিক আহত হন। একই ঘটনায় সংগঠনের সদস্য তানহা জামানকে যৌন হেনস্তা করা হয় এবং হুমকি দেওয়া হয়।
যদিও এই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ছাত্রদল নেতা-কর্মীদের কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন: