রবিবার

১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৯ ভাদ্র, ১৪৩৩

কেরানীগঞ্জে জুয়া আসর থেকে সাত জন গ্রেপ্তার

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৯

শেয়ার

কেরানীগঞ্জে জুয়া আসর থেকে সাত জন গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জুয়া খেলার সময় সাতজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ১০০ টাকা ও তিন সেট তাস জব্দ করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়নের বটতলী গ্রামের জালালের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার চরেরগাঁও এলাকার জয়নাল (৬০) ও আজমত উল্লাহ (৪৬), দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুর এলাকার ইছাহাক (৪৫), দড়িগাঁও এলাকার কাবিল হাসান (৩৪), বাঘাসুর এলাকার বিল্লাল মিয়া (৫০), কেরানীগঞ্জ মডেল থানার সোনাকান্দা এলাকার আবুল হোসেন (৪৫) এবং দক্ষিণ কেরানীগঞ্জের মালিভিটা এলাকার শামীম মোল্লা (৪২)।

ঢাকা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে এসআই ইয়াকুব আলী ও এসআই শংকর চন্দ্র দাসসহ ডিবির একটি দল অংশ নেয়।

পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনাস্থলে বসে জুয়া খেলছিলেন। তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।