রবিবার

১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৯ ভাদ্র, ১৪৩৩

দেশের কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়: খাদ্যমন্ত্রী

‎জ. ই. আকাশ, ‎মানিকগঞ্জ

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩০

আপডেট: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩০

শেয়ার

দেশের কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়: খাদ্যমন্ত্রী
ছবি: বাংলা এডিশন

দেশের কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে, বিশেষ করে দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি।

‎রবিবার বেলা ১২ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, হাতে তৈরির ব্যাগ,জুতো বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎এসময় তিনি আরো বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের শিক্ষাজীবনকে আরও সহজ ও সুন্দর করতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে সামাজিক ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

‎এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ স্থানীয় নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।