রবিবার

১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৯ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
বিশ্বনেতাদের চোখে ‘উন্নত ভারত’ পর্দার আড়ালে বস্তি পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষা ও যোগাযোগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ কেজি গাঁজা উদ্ধার: র‍্যাবের হাতে গ্রেপ্তার এক কলকাতার বারাসাত বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় চায়ের দোকান; সেই ডিগ্রিতে বাগেরহাটে চিকিৎসা আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের অনুসন্ধান ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তা‌রেক রহমান ঝালকাঠিতে খয়রাবাদ নদীভাঙনে আতঙ্ক, স্থায়ী প্রতিরোধের দাবি ডা. মনীষা চক্রবর্তীর গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

মেয়ের বাড়িতে বেড়াতে এসে সড়কে প্রান গেল হাওয়া বেগমের

রেজাউল করিম লিটন,চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৩

শেয়ার

মেয়ের বাড়িতে বেড়াতে এসে সড়কে প্রান গেল হাওয়া বেগমের
ছবি: বাংলা এডিশন

মেয়ের বাড়িতে বেড়াতে এসে সড়কে প্রান গেল হাওয়া বেগম নামের এক বৃদ্ধার। চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজারে দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় হাওয়া বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।

এ দুর্ঘটনার পর স্থানীয় জনসাধারণ চালকসহ পিকআপ ভ্যানটি আটক করে।

রবিবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করে এবং চালক সুহান আলীকে আটক করে।

আটক চালক সুহান আলী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া এলাকার লোকমান মোল্লার ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মারুফ রহমান স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের আব্দুল মজিদের স্ত্রী হাওয়া বেগম তার মেয়ের বাড়ী আলুকদিয়ার আকন্দবাড়ীয়া গ্রামে বেড়াতে এসেছিলো। সকালে হাওয়া বেগম রিক্সাভ্যান থেকে নেমে আলুকদিয়া বাজারে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান।