রবিবার

১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৯ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
বিশ্বনেতাদের চোখে ‘উন্নত ভারত’ পর্দার আড়ালে বস্তি পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষা ও যোগাযোগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ কেজি গাঁজা উদ্ধার: র‍্যাবের হাতে গ্রেপ্তার এক কলকাতার বারাসাত বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় চায়ের দোকান; সেই ডিগ্রিতে বাগেরহাটে চিকিৎসা আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের অনুসন্ধান ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তা‌রেক রহমান ঝালকাঠিতে খয়রাবাদ নদীভাঙনে আতঙ্ক, স্থায়ী প্রতিরোধের দাবি ডা. মনীষা চক্রবর্তীর গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

ঝালকাঠিতে খয়রাবাদ নদীভাঙনে আতঙ্ক, স্থায়ী প্রতিরোধের দাবি ডা. মনীষা চক্রবর্তীর

মোঃ জাহিদ,ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩২

শেয়ার

ঝালকাঠিতে খয়রাবাদ নদীভাঙনে আতঙ্ক, স্থায়ী প্রতিরোধের দাবি ডা. মনীষা চক্রবর্তীর
ছবি: বাংলা এডিশন

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে খয়রাবাদ নদীর ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার সকালে পরিষদের সামনে ৯ নম্বর দপদপিয়া ইউনিয়ন খয়রাবাদ নদীভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটির উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।

কর্মসূচিতে বক্তব্য দেন খয়রাবাদ নদীভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. রুহুল আমিন হাওলাদার, সদস্যসচিব মো. রমজান আকন হৃদয়, ঝালকাঠি নদী রক্ষা কমিটির পক্ষে প্রশান্ত দাস হরি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী।

বক্তারা বলেন, দপদপিয়া ইউনিয়নের পূর্ব ভরতকাঠী ও পশ্চিম বীরনারায়ণ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে খয়রাবাদ নদীর ভাঙনের ঝুঁকিতে রয়েছেন। নদীভাঙন অব্যাহত থাকলে বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রধান সড়ক সংস্কার এবং প্রয়োজন অনুযায়ী নতুন সড়ক নির্মাণের দাবি জানান তাঁরা।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।