রবিবার

১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৯ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
কলকাতার বারাসাত বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় চায়ের দোকান; সেই ডিগ্রিতে বাগেরহাটে চিকিৎসা আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের অনুসন্ধান ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তা‌রেক রহমান ঝালকাঠিতে খয়রাবাদ নদীভাঙনে আতঙ্ক, স্থায়ী প্রতিরোধের দাবি ডা. মনীষা চক্রবর্তীর গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ আদানির ইউনিট চালু, এবার বন্ধ রামপালের এক ইউনিট বুকে সৎ সাহস থাকলে পালিয়ে থাকার দরকার নাই শেখ হাসিনার উদ্দেশ্যে সমাজকল্যাণ মন্ত্রী

মহেশপুরে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী গ্রেপ্তার, কারাদণ্ড

ইসমাইল খান ইয়ানবী,মহেশপুর (ঝিনাইদহ)

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৬

শেয়ার

মহেশপুরে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী গ্রেপ্তার, কারাদণ্ড
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে তাদের মোবাইল কোর্টে হাজির করা হলে অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে উভয়কে কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে একজনকে অর্থদণ্ডও করা হয়েছে।

রবিবার গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করে মহেশপুর থানা পুলিশের একটি দল। মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে পরিচালিত অভিযানে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মহেশপুর পশু হাসপাতালপাড়া এলাকার মোঃ এড়েং মন্ডলের ছেলে মোঃ তামুন ওরফে খোকা (৩১) এবং জলিলপুর শেখপাড়া এলাকার মোঃ আব্দুর রাজ্জাক শেখের ছেলে মোঃ মোমিনুর শেখ (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার দুজনকে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালিত মোবাইল কোর্টে হাজির করা হয়। সেখানে অপরাধ স্বীকার করায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় তামুন ওরফে খোকাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মোমিনুর শেখকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ আরও জানায়, পিসিপিআর যাচাইয়ে তামুন ওরফে খোকার বিরুদ্ধে পূর্বে চুরি ও মাদকসংক্রান্ত মোট ১০টি মামলা এবং মোমিনুর শেখের বিরুদ্ধে মাদক ও চুরি সংক্রান্ত মোট ৪টি মামলার তথ্য পাওয়া গেছে।

দণ্ডপ্রাপ্ত দুজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সাজা পরোয়ানামূলে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আজাদ রহমান বলেন, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মহেশপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।