রবিবার

১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৯ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
কলকাতার বারাসাত বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় চায়ের দোকান; সেই ডিগ্রিতে বাগেরহাটে চিকিৎসা আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের অনুসন্ধান ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তা‌রেক রহমান ঝালকাঠিতে খয়রাবাদ নদীভাঙনে আতঙ্ক, স্থায়ী প্রতিরোধের দাবি ডা. মনীষা চক্রবর্তীর গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ আদানির ইউনিট চালু, এবার বন্ধ রামপালের এক ইউনিট বুকে সৎ সাহস থাকলে পালিয়ে থাকার দরকার নাই শেখ হাসিনার উদ্দেশ্যে সমাজকল্যাণ মন্ত্রী

নারীদের গোসলের ছবি ধারণ নিয়ে হবিগঞ্জে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

শেখ বেলাল, হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১৭

আপডেট: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১৮

শেয়ার

নারীদের গোসলের ছবি ধারণ নিয়ে হবিগঞ্জে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ছবি: বাংলা এডিশন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নারীদের গোসলের সময় গোপনে ছবি ধারণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

রবিবার দুপুরে উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে কাটখাল গ্রামের একটি রাস্তার পাশের পুকুরে পুকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী লুৎফুর রহমানের পক্ষের কয়েকজন নারী গোসল করছিলেন। এ সময় স্থানীয় এরাজত মিয়ার পক্ষের দুই ছেলে গোসলরত নারীদের গোপনে মোবাইল ফোনে ছবি ধারণ করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে স্থানীয় কাজী লুৎফুর রহমানের পক্ষের লোকজন ও এরাজত মিয়ার পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এরই জেরে রোববার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোকজন আহত হন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।