শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ২ হাজার ৪২৫ টাকা সিজারমূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের ঔষধ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ নালিতাবাড়ী উপজেলার পানিহাতা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। এ সময় চোরাচালানের মাধ্যমে পাচারের চেষ্টাকালে ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ আটক করা হয়।
৩৯ বিজিবি জানায়, আটককৃত ঔষধের সিজারমূল্য ৫ লাখ ২ হাজার ৪২৫ টাকা।
বিজিবি আরও জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে ব্যাটালিয়নের সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







