রবিবার

১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
বাঞ্ছারামপুর প্রেস ক্লাব উদ্বোধনে আ.লীগ নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে সমালোচনা পাওনা টাকা না পাওয়ার কষ্টে সমকালের অফিসে সাংবাদিক পুলকের আত্মহত্যা! বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে ১৫ লাখ টাকা সহায়তা বিএনপির বঞ্চিত নেতাদের নিয়ে যা বললেন সাংবাদিক ইলিয়াস হোসাইন সরকারের একটি অংশ আ.লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত: মিয়া গোলাম পরওয়ার মধ্যপ্রাচ্যে শান্তিতে ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন কুমিল্লায় মুসলিম বাড়িতে আগুনের ভিডিওকে হিন্দুদের ঘরবাড়িতে আগুন দেয়ার দৃশ্য বলে প্রচার ডাকসুর উদ্যোগে ‘সেলফ ডিফেন্স, ফিটনেস অ্যান্ড ডায়েট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পাওনা টাকা না পাওয়ার কষ্টে সমকালের অফিসে সাংবাদিক পুলকের আত্মহত্যা!

নিউজ ডেস্ক বাংলা এডিশন

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৭

শেয়ার

পাওনা টাকা না পাওয়ার কষ্টে সমকালের অফিসে সাংবাদিক পুলকের আত্মহত্যা!
ছবি সংগৃহীত

একটি বন্ধ ঘর, ঝুলন্ত নিথর দেহ, আর টেবিলজুড়ে ছড়িয়ে থাকা পাঁচটি আত্মহত্যার নোট। জীবনের শেষবেলায় একজন জ্যেষ্ঠ সাংবাদিকের পাওনা টাকার আকুতি, ঠিক কতটা নির্মম হতে পারে এই মিডিয়া জগতের ভেতরের চিত্র।

দৈনিক সমকালের বরিশাল অফিসের ভেতর থেকেই উদ্ধার করা হয়েছে সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির মরদেহ। প্রায় দেড় দশক ধরে যে সংবাদমাধ্যমের জন্য কাজ করেছেন, সেই অফিসের ভেতরই ধুঁকে ধুঁকে নিভে গেল তাঁর জীবনপ্রদীপ।

অভিযোগের তীর এ কে আজাদের দিকে

আঙুল উঠছে দেশের অন্যতম প্রভাবশালী শিল্পগোষ্ঠী হা-মীম গ্রুপের কর্ণধার এ কে আজাদের দিকে। পোশাক খাত থেকে শুরু করে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ২৪ এবং দৈনিক সমকালের মতো বড় বড় মিডিয়া হাউজ পরিচালিত হয় তাঁর নিয়ন্ত্রণে। বিগত সরকারের সময় ক্ষমতার বলয়ে থাকা এই মিডিয়া মোগলের প্রতিষ্ঠানেই দিনের পর দিন সাংবাদিকদের ঘাম ঝরানো পাওনা আটকে রাখার অভিযোগ দীর্ঘদিনের।

শেষ চিঠিতে বকেয়ার আকুতি

২০২৩ সালে পুলক চ্যাটার্জিকে হঠাৎ অব্যাহতি দেওয়ার পর বকেয়া বুঝিয়ে না দিয়ে চরম মানসিক ও আর্থিক সংকটে ঠেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠে এসেছে তাঁরই শেষ চিঠিতে।

মৃত্যুর ঠিক আগে সহকর্মী সুমন চৌধুরীকে লেখা চিঠিতে সাংবাদিক পুলক লিখেছেন, বিদায়। এছাড়া, যদি পারে সমকালে পাওনা টাকা আদায় করে তার স্ত্রীর হাতে দেওয়ার আকুতি জানান চিঠিতে।

পরিবারে শুধু হাহাকার

তার স্ত্রী প্রিয়াঙ্কা আর কন্যা প্রকৃতির জন্য রেখে গেছেন শুধুই হাহাকার। আর ভাইয়ের ওপর চাপিয়ে দিয়ে গেছেন নিজের পরিবারের গুরুভার।

চ্যানেল ২৪ কিংবা সমকালের মতো বড় বড় মিডিয়ার মালিক এ কে আজাদদের ব্যবসা হয়তো থেমে থাকবে না, কিন্তু প্রশ্ন থেকে যায়, কর্পোরেট দাপট আর বকেয়া না দেওয়ার এই নোংরা সংস্কৃতির বলি আর কত সাংবাদিককে হতে হবে। পুলক চ্যাটার্জির এই করুণ আত্মহনন কি কেবলই আত্মহত্যা, নাকি প্রাতিষ্ঠানিক শোষণের নিঃশব্দ এক খুন।