শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
পাওনা টাকা না পাওয়ার কষ্টে সমকালের অফিসে সাংবাদিক পুলকের আত্মহত্যা! বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে ১৫ লাখ টাকা সহায়তা বিএনপির বঞ্চিত নেতাদের নিয়ে যা বললেন সাংবাদিক ইলিয়াস হোসাইন সরকারের একটি অংশ আ.লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত: মিয়া গোলাম পরওয়ার মধ্যপ্রাচ্যে শান্তিতে ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন কুমিল্লায় মুসলিম বাড়িতে আগুনের ভিডিওকে হিন্দুদের ঘরবাড়িতে আগুন দেয়ার দৃশ্য বলে প্রচার ডাকসুর উদ্যোগে ‘সেলফ ডিফেন্স, ফিটনেস অ্যান্ড ডায়েট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে ১৫ লাখ টাকা সহায়তা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৭

আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০১

শেয়ার

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে ১৫ লাখ টাকা সহায়তা
ছবি বাংলা এডিশন

সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চার ইউনিয়নের ২৪৪ পরিবারের মাঝে পুনর্বাসনের লক্ষ্যে ১৫ লাখ টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছে কুরআন রিসার্চ ফাউন্ডেশন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার গুনাগরিস্থ বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল লিমিটেডে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কুরআন রিসার্চ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট প্রতিনিধি মুসলিম বিন আহমদ। বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল লিমিটেডের সিইও খোরশেদ আলী চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুরআন রিসার্চ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি মুহাম্মদ মুহসিন।

প্রধান বক্তা ছিলেন বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ নাছের। বিশেষ অতিথি ছিলেন কুরআন রিসার্চ ফাউন্ডেশনের দাওয়াহ বিভাগের শায়খ আবদুল লতিফ সোহাগ গাজী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা সাফওয়ান খান, হিসাবরক্ষক রুবেল ইসলাম ও মিডিয়া কর্মকর্তা মাহফুজ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমন্বয়ক শাফায়েত উল্লাহ।

কুরআন রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি বাঁশখালীর বাহারছড়া, সরল, কালীপুর ও কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষয়ক্ষতির শিকার পরিবারগুলোর পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে এ অর্থ প্রদান করা হয়েছে।