শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে ১৫ লাখ টাকা সহায়তা বিএনপির বঞ্চিত নেতাদের নিয়ে যা বললেন সাংবাদিক ইলিয়াস হোসাইন সরকারের একটি অংশ আ.লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত: মিয়া গোলাম পরওয়ার মধ্যপ্রাচ্যে শান্তিতে ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন কুমিল্লায় মুসলিম বাড়িতে আগুনের ভিডিওকে হিন্দুদের ঘরবাড়িতে আগুন দেয়ার দৃশ্য বলে প্রচার ডাকসুর উদ্যোগে ‘সেলফ ডিফেন্স, ফিটনেস অ্যান্ড ডায়েট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী হবিগঞ্জে জিরার ট্রাক ছিনতাই করে মুক্তিপণ দাবি, ছাত্রদল নেতাসহ আটক দুই

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ১০ জনকে ভারতে উদ্বার

জসিম উদ্দীন জোসি, চাঁপাই নবাবগঞ্জ

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১১

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ১০ জনকে ভারতে উদ্বার
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ১০ জনকে ভারতের অভ্যন্তরে জীবিত উদ্ধার করেছে বিএসএফ। নৌকাডুবির ঘটনায় এখনো এক যাত্রী নিখোঁজ রয়েছে। তবে মাঝি ওয়াসিম সাঁতরে নিরাপদে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে এসেছে।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী ঘাট থেকে নারায়নপুর ইউনিয়নের জহুরপুর ঘাটে যাওয়ার পথে মাঝনদীতে একটি যাত্রীবাহি ডিঙ্গি নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির পর সাঁতরে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় তাদের ১০ জনকে জীবিত উদ্বার করেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার খান্দুয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

জানা যায়, ডিঙ্গি নৌকায় ১২ যাত্রী নিয়ে পারাপারের উদ্দেশ্যে রওনা দেয়ার পর মাঝনদীতে গিয়ে তীব্র স্রোতে ডুবে যায়। পরে পানিতে ভেসে সাঁতরে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় তাদেরকে জীবিত উদ্বার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদিকে, নৌকার মাঝি ওয়াসিম আলী সাঁতরে ফিরে এসে নৌকাডুবির খবর দিলে স্থানীয়রা উদ্বারে নদীতে গিয়ে ফিরে আসে। এ ঘটনায় এখনো এক যাত্রী নিখোঁজ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, ১০ জনকে উদ্বারের বিষয়টি নিশ্চিত করেছে বিএসএফ। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। কয়েকজনক হাসপাতালে চিকিৎসা দিচ্ছে বিএসএফ। নিয়ম অনুযায়ী তাদেরকে ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে বলে জানায় বিজিবি।