শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ইসমাইল খান ইয়ানবী,মহেশপুর প্রতিনিধি:

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৪৬

আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৪৭

শেয়ার

মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের মহেশপুরে থানা পুলিশ ও দত্তনগর পুলিশ ক্যাম্পের যৌথ বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) মহেশপুর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মহেশপুর উপজেলার কুসুমপুর মাঠপাড়া গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে মো. জাহিদুর রহমান (২৫) এবং কাকিলাদাড়ী (মাঠপাড়া) গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মো. আব্দুল কাদের।

পুলিশ জানায়, মো. জাহিদুর রহমানের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানার জিআর মামলা নং-৫১১/২৪ এবং মহেশপুর থানার জিআর মামলা নং-১০৯/২৬-এর দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অপরদিকে, মো. আব্দুল কাদের যশোরের অভয়নগর থানার একটি সিআর মামলার (দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারা) ওয়ারেন্টভুক্ত আসামি।

অভিযানটি পরিচালনা করেন মহেশপুর থানা ও দত্তনগর পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মো. আঃ হান্নান, এএসআই (নিঃ) ২৬৩ মো. মাসুদ রানা এবং এএসআই (নিঃ) ৭১ মো. সোহরাব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি সঙ্গীয় ফোর্স।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মো. জাহিদুর রহমানকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামি মো. আব্দুল কাদেরকে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাদ রহমান জানান, থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।