শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

কালাইয়ে সিনজেনটার উদ্যোগে কৃষকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০১

শেয়ার

কালাইয়ে সিনজেনটার উদ্যোগে কৃষকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

জয়পুরহাটের কালাইয়ে সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের আয়োজনে'আদর্শ কৃষক প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬' উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলাটি উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। এবং খেলাটি পরিচালনা (রেফারি) র. দায়িত্বে ছিলেন মহিবুল ইসলাম তালুকদার।

শনিবার বিকাল ৪ টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ব্যতিক্রমী ও আকর্ষণীয় ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে সিনজেনটা বাংলাদেশের জনপ্রিয় দুটি ব্র্যান্ডের নামে গঠিত দল 'ইনসিপিয়ো' এবং 'এমিস্টার টপ'।

কৃষকদের উৎসাহিত করা ও গ্রামীণ ক্রীড়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। এলাকার তরুণ ও বয়োজ্যেষ্ঠ বহু দর্শক মাঠের চারপাশে উপস্থিত হয়ে দুই দলের খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করেন।

আয়োজক সংস্থা সিনজেনটা বাংলাদেশের কর্মকর্তা জানান, মাঠপর্যায়ে কৃষি ও কৃষকের উন্নয়নে তারা নিরলস কাজ করে যাচ্ছেন। কঠোর পরিশ্রমী কৃষকদের মাঝে একটু আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দিতেই তাদের এই বিশেষ ক্রীড়া উদ্যোগ। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ম্যাচে অংশগ্রহণকারী উভয় দলই নৈপুণ্য প্রদর্শন করে। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ,সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের এরিয়া সেল্স ম্যানেজার ( জয়পুরহাট ) আবু রাশেদ, সিনজেন্টার পরিবেশক আসিফ আহম্মেদ, সাইদুর রহমান, নুরুল ইসলাম,সহ অনেকেই উপস্থিত ছিলেন ।