শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় অল্প সময়ে হাফেজ হয়ে মায়ের স্বপ্ন পূরণ করলেন ১২ বছরের আব্দুল্লাহ

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১৮

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় অল্প সময়ে হাফেজ হয়ে মায়ের স্বপ্ন পূরণ করলেন ১২ বছরের আব্দুল্লাহ
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ায় অল্প সময়ে পবিত্র কোরআনের হাফেজ হয়ে মায়ের স্বপ্ন পূরণ করেছেন ১২ বছর বয়সী আব্দুল্লাহ বিন তামিম।

ব্রাহ্মণবাড়িয়া শহরের তালতলা মধ্যপাড়ায় অবস্থিত রওজাতুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসায় পড়াশোনা করে হেফজ সম্পন্ন করেন তিনি। জন্মের পর থেকেই ছেলেকে হাফেজ বানানোর স্বপ্ন ছিল মায়ের। অল্প সময়ের মধ্যেই সেই স্বপ্ন পূরণ করায় আব্দুল্লাহকে ঘিরে পরিবার ও মাদ্রাসাজুড়ে তৈরি হয়েছে আনন্দের পরিবেশ।

আব্দুল্লাহ বিজয়নগর উপজেলার মনিপুর গ্রামের রাহাত বাড়ির সন্তান। ছেলের হাফেজ হওয়ার খবর পেয়ে মাদ্রাসায় ছুটে আসেন তার মা। এ সময় মা-ছেলের আবেগঘন মুহূর্তে সৃষ্টি হয় এক হৃদয়ছোঁয়া পরিবেশ।

গত বৃহস্পতিবার নবীন এই হাফেজের সম্মানে মাদ্রাসায় আয়োজন করা হয় বিশেষ দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠান। পরে ফুলের মালা দিয়ে বরণ করে তাকে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট।

মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা জাতীয় ও স্থানীয় বিভিন্ন কোরআন তেলাওয়াত, হিফজ ও ইসলামী প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেছে।

মাদ্রাসাটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন জামিয়া ইয়াকুবিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি হুসাইন আহমেদ। আর প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম হাফেজ কারী খোরশেদ আলম।

মুহতামিম হাফেজ কারী খোরশেদ আলম বলেন, কোরআন হেফজের পাশাপাশি শিক্ষার্থীদের আদব-আখলাক ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে আমরা কাজ করছি। শিক্ষার মান আরও উন্নত করে ভবিষ্যতে আরও দক্ষ হাফেজ তৈরি করাই আমাদের লক্ষ্য। তিনি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও পরিবেশ দেখতে সবাইকে প্রতিষ্ঠানটি ভিজিট করার আহ্বান জানান।



আরও পড়ুন: