শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

সাগর মন্ডল,বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৪

শেয়ার

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় আগামী তিন মাস জেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালতসহ আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে জনগণকে সচেতন করার ওপর গুরুত্ব দেয়া হয়।