শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শন অনুষ্ঠানে যোগ দিয়েছেন লিয়াকত আলী খান

মোঃ হামজা শেখ, রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬ ২০:২৪

শেয়ার

রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শন অনুষ্ঠানে যোগ দিয়েছেন লিয়াকত আলী খান
ছবি: বাংলা এডিশন

রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের সাইট পরিদর্শন অনুষ্ঠানে শত শত কর্মী-সমর্থক নিয়ে যোগ দিয়েছেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান।

শুক্রবার পদ্মা ব্যারেজ প্রকল্পের সাইট পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের কে সঙ্গে নিয়ে উপস্থিত হন। এ সময় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

লিয়াকত আলী খান বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। পাশাপাশি তিনি বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে স্থানীয়ভাবে পরিচিত।

পদ্মা ব্যারেজ প্রকল্পের সাইট পরিদর্শন উপলক্ষে সরকারের উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য (এমপি), সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাংশার হাবাসপুরে আগমনকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। গুরুত্বপূর্ণ এই প্রকল্পের অগ্রগতি দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

লিয়াকত আলী খানের নেতৃত্বে শত শত কর্মী-সমর্থকের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে প্রাণচাঞ্চল্য দেখা যায় হাবাসপুর কে রাজ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গন। এ সময় তারা পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পাংশাসহ বৃহত্তর রাজবাড়ী অঞ্চলের কৃষি, সেচ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে তারা মনে করেন।