শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

মুক্তাগাছায় পেট্টল ঢেলে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

শফিক সরকার, ময়মনসিংহ

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫৫

শেয়ার

মুক্তাগাছায় পেট্টল ঢেলে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছা শহরের মধ্যহিস্যা এলাকায় রাতের বেলায় গায়ে পেট্টল ছিটিয়ে আগুন ধরিয়ে ফরহাদ হোসেন (৩৫) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত ১০টার দিকে পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় দুর্বৃত্তরা তার গায়ে পেট্টল ছুড়ে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত ফরহাদ হোসেন মধ্যহিস্যা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি বিগত সংসদ নির্বাচনে মুসলিম লীগ থেকে এমপি মনোয়ন প্রত্যাশি ছিলেন। বেকারদের কর্মসংস্থান দাবীতে আন্দোলনসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানাগেছে।

নিহতের পরিবার বলেন, বুধবার রাত ১০টার দিকে নিজ বাসা থেকে বের হলে দৃর্বৃত্তরা তার শরীরে পেট্টল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তার আর্তচিৎকারে লোকজন দৌড়ে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আগুনে তার শরীরের নিন্মাংশসহ সিংহভাগ ঝলসে যায়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চিকিংসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফরহাদের খুলছে নাকি

নিহতের পিতা আব্দুস সাত্তার বলেন , কলেজ রোড এলাকার বাসিন্দা মুমিন ও তার সঙ্গীরা ভাসা ভাড়ার পূর্ব শত্রতার জেরে ঘটনায় তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার অধকাংশ শরীর পুড়ে যায়। আমি আমার ছেলে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

ঘটনা সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, নিহতদের পরিবার সূত্রে জানতে পেরেছি ফরহাদ হোসেন নামে এক যুবককে পেট্রোল ঢেলে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত কাজ করছে। এর পর ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলবে বলে তিনি জানান।