যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ভোরে পুটখালী বিজিবি সীমান্ত ফাঁড়ির (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য পাচার ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে সন্দেহজনক গতিবিধির ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







