রবিবার

২০ সেপ্টেম্বর, ২০২৬ ৫ আশ্বিন, ১৪৩৩

যশোর বোর্ডে ১,৬৮৪ জনের রেজাল্ট পরিবর্তন, নতুন করে জিপিএ-৫ পেলেন ৭৫২ জন

জারিদুল ইসলাম,যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৪৫

শেয়ার

যশোর বোর্ডে ১,৬৮৪ জনের রেজাল্ট পরিবর্তন, নতুন করে জিপিএ-৫ পেলেন ৭৫২ জন
ছবি: বাংলা এডিশন

২০২৫ সালের এসএসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে যশোর শিক্ষা বোর্ড। এতে বোর্ডের অধীনে ১ হাজার ৬৮৪ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।

বৃহস্পতিবার রাতে বোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

বোর্ড সূত্রে জানা যায়, পুনঃনিরীক্ষণের পর ৩৮০ জন ফেল করা শিক্ষার্থী পাস করেছেন। তাদের মধ্যে রয়েছে -

১ জন ‘এ’ গ্রেড, ৩ জন ‘এ-’, ৩ জন ‘বি’, ১৯ জন ‘সি’ এবং ৩২৪ জন ‘ডি’ গ্রেড পেয়েছেন।

এদিকে পুনঃনিরীক্ষণের পর নতুন করে ৭৫২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া আরও অনেক শিক্ষার্থীর গ্রেডের উন্নতি হয়েছে।

ফলাফল দেখতে শিক্ষার্থীরা যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.jessoreboard.gov.bd এ রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট জানতে পারবেন।