শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

নওগাঁয় ছাত্রলীগের সহ-সভাপতি কারাগারে

রাজশাহী ব্যুরো প্রধান

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৯

শেয়ার

নওগাঁয় ছাত্রলীগের সহ-সভাপতি কারাগারে
ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার আক্কেলপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম আদালতের সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তিনি ওই গ্রামের মো. আসাদুজ্জামানের ছেলে। এবং বদলগাছী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

জানা যায়, থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোরে আক্কেলপুর গ্রামে অভিযান চালায়। এসময় সিআর মামলা নম্বর ২২২/২৫ (রমনা), চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৭-এর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাকিবুল ইসলামের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে পারে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বদলগাছী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে ছিলেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতেই রাকিবুল ইসলামকে তার নিজ গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।