শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

পঞ্চগড়ে সাংবাদকর্মীদের সহযোগিতা চাইলেন জেলা পরিষদ প্রশাসক

মো.সম্রাট হোসাইন, পঞ্চগড়

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:১৪

শেয়ার

পঞ্চগড়ে সাংবাদকর্মীদের সহযোগিতা চাইলেন জেলা পরিষদ প্রশাসক
ছবি: বাংলা এডিশন

পঞ্চগড় জেলা পরিষদে নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ পঞ্চগড় বিনির্মানে সাংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেছেন।

বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের হলরুমে সাংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সরকার হায়দারের সঞ্চালনায় সাংবাদকর্মীরা পঞ্চগড়ের উন্নয়ন ও পরিষদের বিগতদিনের অনিয়ম অভিযোগের বিভিন্ন মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ পঞ্চগড় বিনির্মানে সাংবাদিকদের সহযোগিতা চান এবং পরিষদ থেকে সাংবাদিকদের সহযোগীতার আশ্বাস দেন তিনি। জেলা পরিষদ সবার জন্য উম্মুক্ত সবাইকে আসার আহব্বানও জানানো হয় বক্তব্যে।

পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ রহমান মুকুল, শহিদুল ইসলাম,শফিকুল আলম, সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ জেলায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদকর্মী উপস্থিত ছিল।