শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

মহেশপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

ইসমাইল খান ইয়ানবী,মহেশপুর

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০৪

শেয়ার

মহেশপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার পৃথক অভিযানে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে মহেশপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—মহেশপুর উপজেলার সাতপোতা গ্রামের আতেহারের ছেলে হাবিবুর রহমান (৪৪) এবং গৌরিনাথপুর (পীরগাছা) গ্রামের আব্দুস সামাদের ছেলে মনিরুজ্জামান (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, হাবিবুর রহমান মাগুরা সাজা জিআর (এসসি) মামলা নং-১৫৩/১৩-এর সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা রয়েছে। অপরদিকে মনিরুজ্জামান উত্তরা পূর্ব থানার জিআর মামলা নং-১৫-এর ওয়ারেন্টভুক্ত আসামি।

মহেশপুর থানাধীন ভৈরবা পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই (নিঃ) মো. তারিকুল ইসলাম এবং মহেশপুর থানায় কর্মরত এএসআই (নিঃ) মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মো. আজাদ রহমান জানান, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।