নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আরমান ইসলাম (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
গতকাল বুধবার দুপুর ১টার দিকে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দোহলপাড়া এলাকার তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবক ওই এলাকার হালিম ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বন্ধুদের সঙ্গে আরমান তিস্তা নদীতে গোসল করতে নামেন। গোসল শেষে অন্যরা নদী থেকে উঠে এলেও আরমান পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারে চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান পরিচালনা করছে। এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুন:







