রবিবার

২০ সেপ্টেম্বর, ২০২৬ ৫ আশ্বিন, ১৪৩৩

নাইক্ষ্যংছড়িতে পানিতে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু

নজরুল ইসলাম,বান্দরবান প্রতি‌নি‌ধি

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৫৫

শেয়ার

নাইক্ষ্যংছড়িতে পানিতে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নের আমতলী মাঠ এলাকায় পানিতে ডুবে এহসানুল করিম নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সে নাইক্ষ‌্যংছাড়র শামসুল আলম ও আয়েশা বেগম দম্পতির একমাত্র সন্তান।

বুধবার দুপুরে খেলতে গিয়ে হামিদিয়া পাড়া খালের পানিতে পড়ে এ ঘটনা ঘ‌টে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি সদরের আমতলী মাঠ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন নূরানী মাদ্রাসার ছাত্র এহসানুল করিম তিন দিন আগে তার মায়ের সঙ্গে একই ইউনিয়নের পার্শ্ববর্তী হামিদিয়া পাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে দুপু‌রের দিকে খেলতে গিয়ে হামিদিয়া পাড়া খালের পানিতে পড়ে মারা যায় শিশুটি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, পানিতে পড়ে শিশুটির মৃত্যুর হ‌য়ে‌ছে ব‌ে্রর খবর পাওয়া গেছে। বিষয়টি খোঁজখবর নেয়া এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।