শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

পঞ্চগড়ে দাদার অটোভ্যানের চাপায় নাতির মৃত্যু

সম্রাট হোসাইন,পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৫১

শেয়ার

পঞ্চগড়ে দাদার অটোভ্যানের চাপায় নাতির মৃত্যু
ছবি: বাংলা এডিশন

পঞ্চগড়ে দাদার অটোভ্যানের চাপায় নাতির মৃত্যু হয়েছে। বুধবার সদর উপজেলার দামুপাড়া এলাকায় অসাবধানতায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়ান, সে দামুপাড়া এলাকার সিদ্দিকুরের ছেলে।

এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, সায়ানের দাদা মোবারক হোসেন ঘর থেকে অটোভ্যান বের করছিলেন। এ সময় সায়ান ভ্যানের পেছনে দাঁড়িয়ে ছিল। মোবারক বিষয়টি খেয়াল না করে অটোভ্যানটি পেছনের দিকে নেয়ার সময় সায়ানকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা সায়ানকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন,আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।