শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

‎মানিকগঞ্জে কচুরিপানা থেকে অজ্ঞাত কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার

‎মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৫০

শেয়ার

‎মানিকগঞ্জে কচুরিপানা থেকে অজ্ঞাত কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার
ছবি: বাংলা এডিশন

মানিকগঞ্জের সিংগাইরে কচুরিপানার মধ্য থেকে অজ্ঞাত এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

‎বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর পশ্চিমপাড়া এলাকার মুন্সিবাড়ি (শহর মুন্সির বাড়ি) সংলগ্ন একটি জলাশয়ের কচুরিপানার মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে ওই এলাকার বাসিন্দারা জলাশয়ের আশপাশে পচা দুর্গন্ধ পান। পরে তারা খোঁজাখুঁজি করে শহর মুন্সির বাড়ির পেছনে কচুরিপানার মধ্যে একটি অর্ধগলিত মরদেহ ভাসতে দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

‎পচে মরদেহ বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহত কিশোরের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

‎‎সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি এটি হত্যা নাকি দুর্ঘটনা—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

‎