শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

নীলফামারীর ডোমারে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪৩

শেয়ার

নীলফামারীর ডোমারে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

নীলফামারীর ডোমারে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামে নিজ বাড়ির গোয়ালঘর থেকে সুমন রায় নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের বাবলু রায়ের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

পুলিশ জানায়, সুমন রায় ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীরা গোয়ালঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, ডোমার উপজেলার কাজিরহাট এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটে সৈয়দপুর থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাওয়া চিলাহাটি এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তিনি মারা যান।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।