রবিবার

২০ সেপ্টেম্বর, ২০২৬ ৫ আশ্বিন, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার ‘আওয়ামী সন্ত্রাসী’ ইলিয়াসের বিরুদ্ধে ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০০

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার ‘আওয়ামী সন্ত্রাসী’ ইলিয়াসের বিরুদ্ধে ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ
ছবি: সংগৃহীত

ইতালির ভেনিসে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার ইলিয়াস মিয়ার বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার ইতালিপ্রবাসী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের একটি দল বাঁধনের ওপর হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত করে। ওই হামলায় নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের মধ্যে ইলিয়াস মিয়াও ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্ত ইলিয়াস মিয়া বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দি গ্রামের বাসিন্দা। জানা গেছে, তার শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় হরণ গ্রামে। তার স্ত্রীর নাম রত্না বেগম।

দেশে থাকাকালে ইলিয়াস ব্রাহ্মণবাড়িয়া শহরে বসবাস করতেন বলে জানা গেছে। বর্তমানে স্ত্রী-সন্তানসহ ইতালিতে অবস্থান করছেন।

বিদেশের মাটিতে এমন ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সুনাম ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণ।