গত কাল রাত আনুমানিক ১২টার দিকে শহরের নতুন বাজার এলাকায় ময়লার স্তুপ থেকে দুই মরদেহ উদ্ধার করা হয়। রাত সারে ১১ টার দিকে বগুড়া রোডের গফুর সড়কের বিপরীতে, নতুন বাজার ফরেস্টার অফিস সংলগ্ন ময়লার স্তূপে ময়লা পরিস্কার করার কাজ করছিলো বরিশাল সিটি কর্পোরেশনের কর্মিরা। তারা জানান, এসময় তাদের চোখে পড়ে প্লাস্টিকের বৈয়াম। কাছে যেতেই দেখেন তার ভেতরে দুই নবজাতকের মরদেহ। বিষয়টি পরিচ্চন্নতা কর্মিরা স্থানীয়দের জানান। তারা পুলিশকে খবর দেন।
পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নেয়ার ব্যাবস্থা করে। মৃত নবজাতকের একজন ছেলে এবং একজন মেয়ে। নবজাতকের পরিচয় এবং কীভাবে মরদেহ ময়লার স্তূপে এল, তা জানতে তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন:







