শেরপুরের নালিতাবাড়ীতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা মদের সিজার মূল্য ২ লাখ ৪৬ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বিজিবি।
সীমান্ত নিরাপত্তা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন:







