নেত্রকোনায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তার কে (২২) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক করে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
বিষটি নিশ্চিত করেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার।
আটককৃত সাদিয়া আক্তার নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোণা সরকারী কলেজের অনার্সের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদিয়া ইসলামসহ একটি চক্র ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা করে নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার বিকেলে কুড়পাড় এলাকায় টাকা নেয়ার সময় স্থানীয় লোকজন সাদিয়াকে আটক করেন। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে পৌরশহরের বলাইগুয়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী সুমন মিয়ার স্ত্রী প্রিয়া আক্তার বলেন, আজ মঙ্গলবার সকালে ফ্যামিলি কার্ড করে দেবে বলে সাদিয়া আমাকে জানায়। সে আরও তিনজনের কাছ থেকে টাকা নিয়ে ফ্যামিলি কার্ড করে দেবে বলেছে। আমার কাছ থেকেও টাকা নিয়েছে। আজ বিকেলে আরেক মহিলার কাছ থেকে দেড় হাজার টাকা নিতে আসলে স্থানীয় লোকজন তারে আটক করছে। আমি এর বিচার চাই।
সাদিয়া ইসলাম এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছেন জেলা কমিটির সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান। তিনি বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তিনি কোনো সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি স্বপ্ন হলো ফ্যামিলি কার্ড। কিন্তু সেই ফ্যামিলি কার্ড করে দিবে বলে সে পাঁচ জনের কাছ থেকে ১৫ হজার টাকা নিয়েছে। পরবর্তীতে লোকজন জানতে পারলে স্থানীয়রা ধরে আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:







