পটুয়াখালীর কলাপাড়ায় ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ বশার খান (৪৮) নামে একমাত্র ব্যবসায়ীদের গ্রেপ্তার করেন কলাপাড়া থানা পুলিশ।
মঙ্গলবার বিকেল ৩ টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে ধৃত বাশার এর নিজ বসত ঘর থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ বশার খান (৪৮) চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের মৃত কালু খা এর পুত্র।
পুলিশ সূত্রে জানাযায়, অত্র মামলার বাদী এসআই (নিঃ) জাহিদুল ইসলাম জয় তিনি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী মোঃ বশার খান'র চাকামইয়ার চুঙ্গাপাসা গ্রামের নিজ বাসার বারান্দা থেকে তার কাছে থাকা ১০৫ (একশত পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেপ্তার করেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারনীর ১০(ক)/৪১ অনুযায়ী কলাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নজরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







